গুলি-বোমাবাজির ঘটনায় হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং
Connect with us

রাজ্যের খবর

গুলি-বোমাবাজির ঘটনায় হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: প্রসঙ্গত, গত ২৬শে মার্চ বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির অদূরে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দলের মেঘনা মোড়ের মজদুর ভবনের সামনের এলাকা। এই ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল কর্মী সাদ্দাম হোসেন।

এবার সেই ঘটনায় হাইকোর্টে রক্ষাকবচ পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। এদিন বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট করে জানিয়ে দেন, আপাতত অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। আর তাতেই হাইকোর্টে স্বস্তি অর্জুন সিংয়ের!

গত মাসের ২৬শে মার্চ গুলি-বোমাবাজির মামলায় হাইকোর্টের স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। তৃনমুলের অভিযোগ ছিল, বোমাবাজির ঘটনা ইচ্ছাকৃত ভাবে ঘটিয়েছিল অর্জুন সিং। তিনিই সাদ্দামকে লক্ষ্য করে গুলি করেন।

এদিকে আবার বিজেপি নেতার অভিযোগ, তাকে মারার জন্যই এই কান্ড ঘটানো হয়েছে। তিনি এব্যাপারে কিছুই জানেন না। তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। এরপর বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগও দায়ের করা হয়। ওই ঘটনার তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে তলব করে জগদ্দল থানার পুলিশ।

Advertisement
ads

আরও পড়ুন – ঘোষণা করা হল বিজেপির ৮ সাংগঠনিক জেলা সভাপতির নাম

এরপর পুলিশ অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায়। গতকাল মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় নিম্ন আদালত। তারপর অর্জুন স্পষ্ট বলেন, নিম্ন আদালতের রায়ের ওপর ভরসা রাখতে পারছেন না তিনি। হাইকোর্টে যাবেন বলে জানিয়ে দেন।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক নির্দেশ দিয়েছেন, আগামীকাল অর্থাৎ বুধবার শুনানির আগে পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। অর্জুন হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানিয়েদেন, আপাতত অর্জুনের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।

আরও পড়ুন – বেলঘরিয়ায় দুষ্কৃতীদের হামলা, তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা

Advertisement
ads
Continue Reading
Advertisement