জটা কেটে, গলায় দড়ি পেঁচিয়ে হামলা, কলকাতায় চিকিৎসাধীন সাধু
Connect with us

কলকাতা

জটা কেটে, গলায় দড়ি পেঁচিয়ে হামলা, কলকাতায় চিকিৎসাধীন সাধু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম মেদিনীপুরের এক সাধুর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। আক্রান্ত সাধু হিরণ্ময় গোস্বামী বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির অভিযোগ, সোমবার রাতে ধর্মীয় কর্মসূচি শেষে ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা প্রথমে কাঁচি দিয়ে হিরণ্ময়ের জটা কেটে দেয়। এরপর গলায় দড়ি পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ যাহা ইউনুস, তাহাই মমতা: পশ্চিমবঙ্গে সন্ন্যাসীর উপর হামলা, শুভেন্দুর তীব্র নিন্দা

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাধুদের একাংশ। আহত সাধু হিরণ্ময় গোস্বামী বলেন, “একজন প্রকৃত রাজনীতিবিদ ধর্মের পাশে থাকেন। শুভেন্দুবাবু যে আমার পাশে দাঁড়িয়েছেন, সেটাই আসল নেতৃত্ব।”

Advertisement
ads

হিরণ্ময় আরও জানান, দ্রুত সুস্থ হয়ে তিনি দাসপুরের ধরমপুর গ্রামে ভগবত গীতার কর্মসূচিতে অংশ নিতে চান। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছে বিজেপি। হামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading
Advertisement