ঘোষণা করা হল বিজেপির ৮ সাংগঠনিক জেলা সভাপতির নাম
Connect with us

রাজ্যের খবর

ঘোষণা করা হল বিজেপির ৮ সাংগঠনিক জেলা সভাপতির নাম

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এনিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে পদ্ম শিবির। সম্প্রতি দোল উৎসবের দিন রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করে ছিল ভারতীয় জনতা পার্টি। এর মধ্যে নতুন মুখ ছিল ১৭ জনের। আবার বুধবার মোট ৮জেলায় ঘোষণা করা হল বিজেপির ৮ সাংগঠনিক জেলা সভাপতিদের নাম।

বহরমপুর, আলিপুর দুয়ার, হাওড়া গ্রামীণ, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, বোলপুর, বীরভূম ও বিষ্ণুপুরে এদিন বুধবার সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়। মেদিনীপুর-সহ বেশ কয়েকটি জেলায় আনা হয়েছে নতুন মুখ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, বাকি ১০টি জেলায় সভাপতিদের নামও শীঘ্রই ঘোষণা করা হবে। তারপরই রাজ্য সভাপতির নামও ঘোষণা করা হবে বলে খবর। এবার আরও ৮টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হল আজ।

আরও পড়ুন – রামনবমী উপলক্ষে টানা ৮দিন সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিলের সিদ্ধান্ত

এক নজরে দেখে নেওয়া যাক নামগুলি :

Advertisement
ads

বোলপুরে শ্যামাপদ মণ্ডল
আলিপুরদুয়ারে মিঠু দাস
বহরমপুরে মলয় মহাজন
বীরভূমে ধ্রুব সাহা
হাওড়া গ্রামীণে দেবাশিস সামন্ত
ডায়মন্ড হারবারে সোমা ঘোষ
বিষ্ণুপুরে সুজিত অগস্তি
মেদিনীপুরে সমিতকুমার মণ্ডল

গেরুয়া শিবির তথা বিজেপির রাজ্য সভাপতি কে হবেন? তা নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে ইতিমধ্যে কৌতূহল রয়েছে। বর্তমান বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের পাশাপাশি তালিকায় রয়েছে আরও কয়েকজনের নাম। ২৬’এর ভোটের আগে শীর্ষ নেতৃত্ব কার হাতে বঙ্গ বিজেপির দায়িত্ব ভার তুলে দেয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন – ভয়াবহ বিস্ফোরণ পাথরপ্রতিমায়! মৃত, ৮ NIA তদন্তের দাবি দিলীপ-সুকান্তর

Advertisement
ads