সৎ বাবার লালসার শিকার নাবালিকা, অবশেষে ফাঁস ভয়ঙ্কর সত্য!
Connect with us

ভাইরাল খবর

সৎ বাবার লালসার শিকার নাবালিকা, অবশেষে ফাঁস ভয়ঙ্কর সত্য!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ন্যক্কারজনক ঘটনা! দিনের পর দিন সৎ বাবার লালসার শিকার হতে হয়েছে এক নাবালিকাকে। মুখ খুললেই খুনের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। অবশেষে প্রকাশ্যে আসে নির্মম সত্য। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, কৈলাসনগরের বাসিন্দা ওই নাবালিকার বাবা চার বছর আগে মারা যান। এরপর তার মা বিয়ে করেন শম্ভু দাস নামে এক ব্যক্তিকে। সৎ বাবার সঙ্গে একই বাড়িতে বসবাস করতে হয় তাকে। অভিযোগ, এই সুযোগ নিয়েই শম্ভু দিনের পর দিন নাবালিকার উপর অত্যাচার চালাতে থাকে। ভয়ে সে কাউকে কিছু বলতে পারেনি।

আরও পড়ুনঃ আদিবাসী মহিলাকে মার! অভিযোগ আবগারি দপ্তরের পুলিশের বিরুদ্ধে

তবে মঙ্গলবার আচমকা সন্দেহ হয় নাবালিকার মায়ের। মেয়েকে জিজ্ঞাসাবাদ করতেই ফাঁস হয়ে যায় পুরো ঘটনা। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শম্ভুর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

Advertisement
ads ads

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন।