দিল্লি বিস্ফোরণের তদন্তে বাংলাদেশের ছায়া, পাকিস্তানও জঙ্গি কার্যক্রমে যুক্ত হওয়ার ইঙ্গিত
Connect with us

দেশের খবর

দিল্লি বিস্ফোরণের তদন্তে বাংলাদেশের ছায়া, পাকিস্তানও জঙ্গি কার্যক্রমে যুক্ত হওয়ার ইঙ্গিত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার দিল্লির লালকেল্লা (Red Fort) মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণের (blast) ঘটনা ঘটে। এতে অন্তত ১২ নিরীহ (innocent) প্রাণ হারায়। ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। তদন্তের প্রাথমিক খোঁজে এবার উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা বাংলাদেশের (Bangladesh) সঙ্গে জড়িত থাকার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

সূত্রের খবর, বিস্ফোরণের আগে ২,৯০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট (ammonium nitrate) উদ্ধার করা হয়েছিল। তবে গোয়েন্দারা মনে করছেন, আরও কমপক্ষে ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক (explosives) দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে পারে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এই বিস্ফোরক বাংলাদেশ থেকে ভারতে (India) পাচার করা হয়েছিল।

শাহিন (Shahin) ধরা পড়লেও গোয়েন্দারা আরও দুই নারী চিকিৎসকের (female doctors) খোঁজ নিচ্ছেন। জানা গেছে, তারা ঢাকা মেডিক্যাল কলেজ (Dhaka Medical College) থেকে পাশ করেছেন এবং কাশ্মীরের অনন্তনাগ (Anantnag) ও শ্রীনগরে (Srinagar) ডাক্তারি (medical practice) করছেন। তবে তারা জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) এর হয়ে কাজ চালাচ্ছিল। গোয়েন্দারা মনে করছেন, তারা দুইজনই লিঙ্কম্যান (link men)।

Advertisement
ads ads

তদন্তে আরও উঠে এসেছে, ইস্তানবুল (Istanbul) ও দোহা (Doha) থেকে তাদের ডিজিটাল ওয়ালেটে (digital wallet) মোটা অঙ্কের টাকা ঢুকেছে। বিশেষজ্ঞরা বলছেন, পহেলগাঁও হামলার সময়ও এই ধরনের লিঙ্ক দেখা গিয়েছিল।

বাংলাদেশে জঙ্গি সংগঠন জইশ ও লস্করের (Lashkar) ধর্ম প্রচারের আড়ালে বড় জঙ্গি নেতারা একাধিকবার ঢুকেছে, এমন ছবি আগে থেকেই পাওয়া গেছে। স্থানীয় সরকারের অনুমতি নিয়ে পাকিস্তান-নির্ধারিত (Pakistan-backed) আইএসআই (ISI) দফতর খোলার চেষ্টাও ঘটেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাক অধিকৃত কাশ্মীর (Pakistan-occupied Kashmir) থেকে ভারতে প্রবেশ এখন কঠিন হওয়ায়, বাংলাদেশকে দিয়ে এই উদ্দেশ্য পূরণ করতে চাইছে।

Continue Reading
Advertisement ads