দিল্লির বিস্ফোরণে বাংলার যোগ, মুর্শিদাবাদে এনআইএ-র অভিযান
Connect with us

রাজ্যের খবর

দিল্লির বিস্ফোরণে বাংলার যোগ, মুর্শিদাবাদে এনআইএ-র অভিযান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দিল্লির (Delhi) বিস্ফোরণ (Explosion) কাণ্ডে নতুন মোড় দেখা দিয়েছে। মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামে (Nabagram) জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) হানা দিয়েছে। তদন্তের (Investigation) অংশ হিসেবে নবগ্রামের এক পরিযায়ী শ্রমিক (Migrant Worker) মইনুল হাসানের (Moinul Hasan) বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মইনুল দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিকের কাজ করেছেন। তিনি কখনও দিল্লি (Delhi), কখনও মুম্বাই (Mumbai) শহরে শ্রমিকের কাজ করেছেন। এনআইএ তদন্ত করছে, দিল্লিতে কাজ করার সময় মইনুলের যোগাযোগ ছিল কি না কোনও জঙ্গি (Terrorist) সংগঠনের সদস্যদের সঙ্গে। জানা গিয়েছে, দিল্লিতে থাকাকালীন তিনি একজন বাংলাদেশি (Bangladeshi) নাগরিকের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন।

দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) পর সরকারিভাবে তদন্তভার (Investigation Responsibility) নেওয়া হয় এনআইএ-র। সেই অনুসন্ধানে মইনুলের ফোন নম্বর (Phone Number) উদ্ধার করে সংস্থা। এরপর বুধবার (Wednesday) দিনভর তার বাড়িতে অভিযান চালানো হয়। শুধু মইনুলের বাড়িতেই নয়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেও (Different Locations) তদন্তকারীরা ঘুরেছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement