নির্বাচন শেষে রক্তাক্ত বাংলাদেশ! বোমা বানাতে গিয়ে প্রাণ গেল দু’জনের, আহাত ৩
Connect with us

দুর্ঘটনা

নির্বাচন শেষে রক্তাক্ত বাংলাদেশ! বোমা বানাতে গিয়ে প্রাণ গেল দু’জনের, আহাত ৩

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে নির্বাচন (election) শেষ হতেই ফের হিংসার ঘটনা সামনে এল। চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ (explosion) ঘটে মৃত্যু হয়েছে দু’জনের। আহত (injured) হয়েছেন আরও অন্তত তিনজন।

১৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নূরে আলম জানান, আহতরা হলেন মিনহাজ (৫২), বজলুর রহমান (২০) এবং মহম্মদ শুভ (২০)। যে বাড়িতে বোমা তৈরি হচ্ছিল, সেটি আংশিকভাবে ধসে যায় এবং টিনের চালা উড়ে যায়। আহতদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর (shifted) করা হয়েছে।

Advertisement
ads

এর আগে নির্বাচন চলাকালীন গোপালগঞ্জ-এ ককটেল (cocktail bomb) বিস্ফোরণের ঘটনা ঘটে। ১২ ফেব্রুয়ারি রাতে রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রের সামনে বিস্ফোরণে এক শিশু ও দু’জন নিরাপত্তারক্ষী জখম হন। ১১ ফেব্রুয়ারি ভোটের আগের রাতেও একাধিক কেন্দ্রে ককটেল ছোঁড়া হয়।

বারবার বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা বাহিনী এখনও পর্যন্ত মাত্র একজনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

Continue Reading
Advertisement