দুর্ঘটনা
আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দুর্ঘটনায় মালিকের দেহ ছিন্নভিন্ন
ডিজিটাল ডেস্কঃ নদিয়ার হরিণঘাটা (Harindghata), বিরহী-১ গ্রামপঞ্চায়েতের (Village Panchayat) হালদারপাড়া (Haldarpara) এলাকায় বুধবার (Wednesday) একটি আইসক্রিম কারখানায় (Ice Cream Factory) ভয়াবহ বিস্ফোরণ (Explosion) ঘটেছে। ঘটনায় কারখানার মালিক ছিন্নভিন্ন (Mangled) দেহে নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত (Injured) হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় টিনের ছাদ (Tin Roof) উড়ে গেছে এবং ঘটনাস্থলের চারপাশে মাংসের টুকরো (Meat Pieces) ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এটি একটি ছোট বরফকল (Ice Plant), যেখানে আইসক্রিমও তৈরি হয়। কারখানার মেশিনের কমপ্রেসার (Compressor) ফেটে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক অনুমান। সকালবেলায় তিনজন কর্মী কারখানায় কাজ করছিলেন, হঠাৎই বিকট শব্দে (Loud Bang) এলাকা কেঁপে উঠেছে।
স্থানীয় বাসিন্দা মৃদুল সরকার বলেন, “হঠাৎ একটি বিকট শব্দ শুনলাম। ১০ মিনিটের মধ্যে মালিক মারা গেছেন। যা দেখলাম, হাড় হিম করার মতো দৃশ্য। বুক থেকে মাথা অবধি নেই, রক্তে ভাসছেন মালিক। দেওয়ালে মাংসের টুকরো আটকে গেছে। বিস্ফোরণে টিনের ছাদ উড়ে গেছে।”
কারখানাটি প্রায় ১০ বছর ধরে চালু। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে কোনো সমস্যার সম্মুখীন হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য হরিণঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।


