নির্বাচন এগিয়ে আসতেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, বিজেপির প্রার্থীর ওপর হামলার অভিযোগ
Connect with us

ভোটের খবর

নির্বাচন এগিয়ে আসতেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, বিজেপির প্রার্থীর ওপর হামলার অভিযোগ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১১ এপ্রিল : প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

রবিবার বীরভূমের দুবরাজপুরের (Dubrajpur) লোকপুর থানার নাগরাকোন্দা গ্রামে বিজেপি প্রার্থী অনুপ সাহা প্রচার করছিলেন। সেই সময় ‘খেলা হবে’ লেখা টিশার্ট পরিহিত একদল যুবক এসে বিজেপি কর্মীদের পথ আটকায় বলে অভিযোগ। প্রচারে বাধা দিয়ে হুমকি দেয় তারা। ঘটনাস্থল থেকেই লোকপুর থানায় ফোন করেন বিজেপি প্রার্থী। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। সেইসময় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। প্রার্থী সেখান থেকে ফিরে গেরুয়া শিবিরের সমর্থকদের বাড়িতেও ভাঙচুর হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় লোকপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অনুপ সাহা।উল্লেখ্য, এই গ্রামেই আজ বিকেলে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভা রয়েছে।বিজেপি প্রার্থী অনুপ সাহার দাবি, “এই জনসংযোগের জন্য আগেই অনুমতি নেওয়া হয়েছিল। পুলিশি অনুমতি মিলেছিল। তার পরেও ওই যুবকরা কীভাবে আমাদের মিছিল আটকাতে পারে? ঘটনাস্থল থেকে পুলিশকে ফোন করেও কোনও লাভ হল না।

Continue Reading
Advertisement