কাঁচি-রেজার হাতে খোদ বিধায়ক! বৃদ্ধের দাড়ি কামিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী
Connect with us

ভাইরাল খবর

কাঁচি-রেজার হাতে খোদ বিধায়ক! বৃদ্ধের দাড়ি কামিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচন (Assembly Election 2026) দোরগোড়ায়। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বীরভূম জেলার দুবরাজপুর কেন্দ্রে জোরদার প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী (BJP Candidate) তথা বিদায়ী বিধায়ক অনুপকুমার সাহা। তবে বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কুলেকুড়ি গ্রামে তাঁর প্রচারের এক ‘অভিনব’ রূপ দেখে কার্যত হতভম্ব (Stunned) স্থানীয় বাসিন্দারা।

এদিন জনসংযোগ (Public Outreach) করার সময় অনুপবাবু দেখেন, এক বৃদ্ধ বাড়ির সামনে বসে দাড়ি কামাচ্ছেন। মুহূর্তের মধ্যেই প্রার্থীর প্রচারের ধরন বদলে যায়। তিনি নিজে নাপিতের (Barber) ভূমিকায় অবতীর্ণ হয়ে বৃদ্ধের হাত থেকে রেজার ও সাবান চেয়ে নেন। অত্যন্ত সযত্নে তিনি ওই বৃদ্ধের দাড়ি ও গোঁফ কামিয়ে দেন। এক বিধায়ক তথা প্রার্থীকে এমন ভূমিকায় দেখে মুহূর্তের মধ্যে সেখানে ভিড় (Crowd) জমে যায়। অনুপবাবু দাড়ি কামানোর পাশাপাশি ওই বৃদ্ধের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তাঁকে পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল (Viral) হয়ে যায়। প্রার্থী অনুপকুমার সাহার মতে, এটি মানুষের কাছে পৌঁছানোর একটি সহজ মাধ্যম (Medium)। তাঁর দাবি, মানুষের ব্যস্ততার মাঝে তাঁদের সাহায্য করাটাও এক প্রকার জনসংযোগ। তবে এই ঘটনা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি। তৃণমূল কংগ্রেসের (TMC) দাবি, এসব মিথ্যে প্রলোভন (False Temptation) দিয়ে মানুষের মন জয় করা যাবে না। ২০২১-এ এই আসনটি বিজেপির দখলে থাকলেও, এবার ঘাসফুল শিবির তা ছিনিয়ে নিতে মরিয়া। তবে অনুপ সাহা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী (Confident)। বীরভূমে আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement
ads