শীতলকুচিতে মৃতদের পরিবারের সঙ্গে কথা বললেন মমতা, দিলেন সাহায্যের আশ্বাস
Connect with us

রাজনীতি

শীতলকুচিতে মৃতদের পরিবারের সঙ্গে কথা বললেন মমতা, দিলেন সাহায্যের আশ্বাস

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১১ এপ্রিল : শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত চার জনের বাড়ির লোকেদের সঙ্গে ভিডিও কলে কথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আশ্বাস দিলেন পাশে থাকার।

আগামী ১৪ এপ্রিল শীতলকুচি গিয়ে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য ১০ ই এপ্রিল চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। এনিয়ে তোলপাড় হয় রাজ্য৷ ঘটনার খবর পেয়েই শনিবার বিকেলে শিলিগুড়ি পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবারশীতলকুচি যাওয়ার কথা ছিল তাঁর। তবে কমিশনের নিষেধাজ্ঞা থাকায় সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছেন। সেই কারণেই এদিন সকালে সাংবাদিক বৈঠক থেকেই মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “MCC (Model Code of Conduct) এখন বিসিসি অর্থাৎ বিজেপি কোড অব কনডাক্ট হয়ে গিয়েছে। আমি শীতলকুচি যেতে চেয়েছিলাম। কিন্তু বাধাদেওয়া হল। তবে এভাবে আমাকে আটকানো যাবে না। আমি ১৩ তারিখ আবার উত্তরবঙ্গ আসব। শীতলকুচি যাব। মৃতের পরিবারের সঙ্গে দেখা করব আমি।” বিজেপি (BJP) ও কমিশন সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অযোগ্য বলে কটাক্ষও করেন।

Continue Reading
Advertisement