কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচারে অরিন্দম সরকার
Connect with us

ভোটের খবর

কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচারে অরিন্দম সরকার

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৯ মার্চ : রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়া লাল আগরওয়ালের সমর্থনে প্রচারে শামিল হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর তথা তৃণমূলের নির্বাচনী কমিটির কনভেনার অরিন্দম সরকার।

শুক্রবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল লিগাল সেলের উদ্যোগে রায়গঞ্জ জেলা আদালতের সভাকক্ষে একটি প্রচার সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের কাছে দলীয় প্রার্থী কে জয়ি করার আবেদন জানান অরিন্দম বাবু সহ অন্যান্য রা। এদিনের কর্মসূচীতে অরিন্দম বাবু ছাড়াও উপস্থিত ছিলেন তিলক চৌধুরী, স্বরুপ বিশ্বাস, শেখর পাল সহ অন্যান্য নেতৃত্ব।