মালদা
সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন রতুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর মুখার্জী
নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৯ মার্চ : জঙ্গলমহল থেকে পাহাড় সাগর সর্বত্র সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা জেলার প্রতিটি ব্লকেই শুরু হয়েছে ইস্তেহার প্রকাশ কর্মসূচী। শুক্রবার রতুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর মুখার্জি দেবীপুরে অবস্থিত তার নিজস্ব বাসভবন থেকে সাংবাদিক সম্মেলন করে এই ইস্তেহার প্রকাশ করেন।এদিনের কর্মসূচিতে সমর মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন ফজলুল হক, মুন্না বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে সাংবাদিক বৈঠক করলেন রতুয়া-৪৮ নম্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর মুখার্জী। শুক্রবার দেবীপুরের নিজস্ব বাসভবনে এক সাংবাদিক বৈঠক করলেন নির্বাচনী ইস্তাহার নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুম নূরের পর সমর মুখার্জি সাংবাদিক বৈঠক করলেন। ইতিমধ্যেই বেশ কয়েকবার তৃণমূল কর্মীদের নিয়ে কর্মীসভাও করেছেন তিনি। রাজ্যের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছোবে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যা যা করেছেন সেগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা ও আগামীতে সরকার ক্ষমতায় এলে কি কি কাজ করা হবে সমগ্র বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃষি আইন, রান্নার গ্যাস ডিজেল পেট্রোলের দাম আকাশছোঁয়া সমস্ত বিষয়ে কর্মীরা সাধারণ মানুষকে বোঝাবেন। সমরবাবু জানান, রাজ্য সরকারের তরফ থেকে ইস্তাহার প্রকাশিত হয়েছে। আগামীদিনে সরকার ক্ষমতায় এলে মানুষের দুয়ারে দুয়ারে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে, বাংলার যুবকদের স্বাবলম্বী করতে এবং তাদের শিক্ষার সুবিধার জন্য সকল যোগ্য পড়ুয়াদের নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আনা হবে এখানে তারা ১০ লক্ষ ক্রেডিট লিমিট পাবেন মাত্র ৪% সুদে। প্রান্তিক কৃষকদেরকে একর পিছু ১০ হাজার অর্থ সহায়তা করা হবে। বিগত ১০ বছরে কারখানার শ্রমিকদের গড় উপার্জন ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে বাংলার বাজেট গত ১০ বছরে তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলা আবাস যোজনার মাধ্যমে গ্রামীণ পরিবারগুলির জন্য ৩৩.৭ লক্ষ্য বাড়ি তৈরি হয়েছে এবং আগামী দিনে আরও ২৫ লক্ষ অতিরিক্ত আবাসন নির্মাণ সহ সকলকে পরিশুদ্ধ পানীয় জল ও উন্নত নিকাশি ব্যবস্থা প্রদান করা হবে। তিনি আরো জানান উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। এদিন সমর মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন রতুয়া-১ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলুল হক, যুব নেতা মুন্না বিশ্বাস সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা।
