ছাত্রীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, তদন্তের দায়িত্ব আইজি-র হাতে
Connect with us

কলকাতা

ছাত্রীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, তদন্তের দায়িত্ব আইজি-র হাতে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর কলেজে আয়োজিত বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, আন্দোলনরত ছাত্রীদের বিরুদ্ধে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং থানায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালিয়েছে। দুই ছাত্রী, সুচরিতা দাস ও সুশ্রীতা সরেন, এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন।

 আরও পড়ুনঃনাবালিকাকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে

মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। সেখানে আন্দোলনকারীদের আইনজীবী অভিযোগ করেন, পুলিশের হাতে ছাত্রীদের মারধর ও অশালীন আচরণের প্রমাণ রয়েছে। এমনকি, থানার ভিতরে হেনস্থার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। অন্যদিকে, পুলিশের তরফে জানানো হয়, ওই দুই ছাত্রীকে থানায় আনার পর তাদের যথাযথভাবে রাখা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে কোনও জবরদস্তি করা হয়নি।

বিচারপতি ঘোষ জানান, ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আইজি (প্রশিক্ষণ) মুরলীধর শর্মাকে, যিনি সিসিটিভি ফুটেজসহ যাবতীয় তথ্য পর্যালোচনা করে রিপোর্ট জমা দেবেন। আগামী ২৬ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে।

Advertisement
ads