দাম্পত্যে ভাঙন! মোনালির পোস্টে শারীরিক নির্যাতনের ছায়া
Connect with us

ভাইরাল খবর

দাম্পত্যে ভাঙন! মোনালির পোস্টে শারীরিক নির্যাতনের ছায়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একাধিক জনপ্রিয় গান দিয়ে টলিউড ও বলিউডের দর্শকের মন জয় করে নেওয়া গায়িকা মোনালি ঠাকুর (Monali Thakur) এখন রয়েছেন জোর চর্চার কেন্দ্রবিন্দুতে। কারণ—তাঁর দাম্পত্য জীবন।

সোশাল মিডিয়ায় (Social Media) একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা—ভেঙে যাচ্ছে কি মোনালির বিয়ে (Marriage)?

সম্প্রতি মোনালি তাঁর গান ‘এক বার ফির’-এর একটি অংশ ইনস্টাগ্রামে ভাগ করে নেন। সঙ্গে ছিল একটি প্রতীকী ভিডিও, যাতে শারীরিক (Physical)মানসিক (Mental) নির্যাতনের চিহ্ন স্পষ্ট।

ক্যাপশনে (Caption) লেখেন শুধু একটি শব্দ—‘কারণ’ (The Reason)

Advertisement
ads

এই একটি শব্দেই যেন মেলে গেল হাজারটা প্রশ্নের উত্তর! নেটিজেনদের একাংশ মনে করছেন, গায়িকার এই পোস্ট ইঙ্গিত করছে, সম্পর্কের ভিতরে রয়েছে গভীর অশান্তি, এমনকি হয়তো নির্যাতন (Abuse)-ও।

এরপরই খেয়াল করা যায়, মোনালি তাঁর স্বামী মাইক রিখটারকে (Maik Richter) সোশাল মিডিয়ায় আনফলো (Unfollow) করে দিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে আরও চর্চা।

২০১৭ সালে মুম্বইয়ে ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে মাইক রিখটারকে বিয়ে করেন মোনালি। তবে তাঁদের বিয়ে নিয়ে খুব একটা ঘোষণা করেননি তাঁরা। পরে তাঁদের হাতে বিয়ের আংটি (Wedding Ring) দেখে বিষয়টি সামনে আসে।

Advertisement
ads

কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্কের ভিতরেই যেন থাবা বসিয়েছে দুরত্ব। এখনও পর্যন্ত এই জল্পনা নিয়ে সরাসরি কিছু বলেননি গায়িকা। তবে তাঁর ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো যেন অনেক কথাই বলছে।

Continue Reading
Advertisement