হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্য! দেখতে গেলেন শিক্ষামন্ত্রী
Connect with us

কলকাতা

হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্য! দেখতে গেলেন শিক্ষামন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বুধবার বিকেল ৪ টা পর্যন্ত সময়-সীমা বেঁধে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর ঘোষকে। এই সময়সীমার মধ্যেই তাঁকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে বলা হয়েছিল। তা যদি না হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পড়ুয়ারা।

কিন্তু, তার মাঝেই বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লেন খোদ উপাচার্য! এরপর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেলেই হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগের ঘটনার থেকে শিক্ষা নিয়ে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর চারপাশে ছিল কড়া নিরাপত্তার ঘেরাটোপ। তার মাঝেই গাড়ি করে হাসপাতালে ঢুকতে দেখা যায় শিক্ষামন্ত্রীকে।

আরও পড়ুনঃসম্পর্কে চির তামান্না-বিজয়ের? বিয়েই কি আসল কারণ?

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর বাবু জানিয়েছিলেন, এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা ভালো নয়। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। তাই ডাক্তার পরামর্শ দিলেই আমি পুনরায় বিশ্ববিদ্যালয়ে যাব।

Advertisement
ads ads

পরিবার সূত্রে খবর, গত শনিবারের পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভাস্কর ঘোষ। সকালে তাঁর রক্তচাপ অতিরিক্ত পরিমানে বেড়ে যায়। তবে এই মূহূর্তে তাঁর রক্তচাপ ১৭০-৯০ এর মধ্যে রয়েছে। রয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কাও। চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, ওনার রক্তচাপ ওঠানামা করছে। ওষুধ দিয়েও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। যেহেতু বছর কয়েক আগে এক বার ওঁর সেরিব্রাল অ্যাটাক হয়ে গিয়েছে, তাই আমরা দ্রুত তাঁকে ভর্তি করে নিয়েছি।