যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে বিতর্ক, অর্থ ফেরতের নির্দেশ রাজভবনের
Connect with us

রাজ্যের খবর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে বিতর্ক, অর্থ ফেরতের নির্দেশ রাজভবনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুমোদনহীন সমাবর্তনের জন্য খরচ হওয়া অর্থ ফেরত দিতে হবে প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্তকে। রাজভবনের পক্ষ থেকে তাঁকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, বেআইনিভাবে আয়োজিত ওই সমাবর্তনের সমস্ত খরচ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে করা হয়েছে, যা নিয়মবহির্ভূত। তাই ওই অর্থ ব্যক্তিগতভাবে ফেরত দিতে হবে।

সূত্রের খবর, গত ২৪ ডিসেম্বর আয়োজিত সমাবর্তনের জন্য রাজ্যের আচার্যের (রাজ্যপাল) অনুমোদন নেওয়া হয়নি। বিধি ভঙ্গ করেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে অভিযোগ। সেই কারণেই সমস্ত খরচ দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ নবরাত্রিতে মাংস বিক্রি নিষিদ্ধ, রামনবমীতে কসাইখানা বন্ধের নির্দেশ যোগী সরকারের

তবে এই বিষয়ে প্রাক্তন উপাচার্য ভাস্কর গুপ্ত সাফ জানিয়েছেন, তিনি চিঠিটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। তাঁর বক্তব্য, “এটি প্রথমবার নয়, রাজ্যপাল আগেও এমন করেছেন। আমি শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। সরকার যদি আইনগত ব্যবস্থা নেয়, তবে আমি সহযোগিতা করব।”

Advertisement
ads

যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ও দাবি করেছেন, সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই আয়োজিত হয়েছে এবং খরচ হয়েছে অনুমোদিত বাজেট থেকেই। বাজেট ফাইন্যান্স কমিটি ও এগজিকিউটিভ কাউন্সিলের অনুমোদন পেয়েছে, ফলে বেআইনি কাজের কোনও প্রশ্নই ওঠে না।