ভাইরাল খবর
গুজরাতে কুপিয়ে খুন পাঁচ বছরের শিশু, নরবলির অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
ডিজিটাল ডেস্কঃ গুজরাতে এক ব্যক্তির বিরুদ্ধে নরবলির অভিযোগ উঠেছে। সোমবার সকালে একটি পাঁচ বছরের শিশুকে তার বাড়ি থেকে অপহরণের অভিযোগ ওঠে গ্রামবাসীদের এক সদস্যের বিরুদ্ধে। বিকেলে মন্দিরের পাশে শিশুটির গলা কাটা দেহ উদ্ধার হয়, আর মন্দিরের সিঁড়িতে রক্তের দাগ দেখে সন্দেহ দানা বাঁধে যে এটি নরবলি হতে পারে।
ঘটনাটি ঘটেছে গুজরাতের ছোটা উদেপুর জেলার পানেজ গ্রামে। অভিযুক্ত লালা ভাই তাড়ভিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, শিশুটিকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে নিয়ে যান লালা। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে নির্মমভাবে হত্যা করেন।
আরও পড়ুনঃমাদক মামলায় ফাঁসানোর ভয়! তিন দিন ঘরবন্দি থেকে ৭০ লাখ টাকা দিলেন ব্যবসরুনঃঅ
অতিরিক্ত পুলিশ সুপার গৌরব আগরওয়াল জানিয়েছেন, অভিযুক্ত শিশুটির গলায় কুড়ুলের আঘাত করে, এবং ফিনকি দিয়ে বেরোনো রক্ত সংগ্রহ করে তা মন্দিরে উৎসর্গ করেন। মন্দিরের সিঁড়িতে রক্ত দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে ওঠেন এবং কাছাকাছি জায়গায় শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন। মন্দিরের কাছেই রক্তমাখা অস্ত্র হাতে অভিযুক্তকে দেখা গেলে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এটি নরবলির ঘটনা কিনা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
