মালদা
নাবালিকাকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে
নিউজ ডেস্ক : আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। অভিযোগের আঙ্গুল শাসকদলের পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। অন্যদিকে ঘটনার জেরে অভিযুক্তের বাড়িতে চড়াও গ্রামবাসীরা। গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার ইংরেজ বাজার থানার যদুপুর ২ পঞ্চায়েতের রায়পুর এলাকায়।
আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলের বিরুদ্ধে। গোটা ঘটনায় উত্তেজনা মালদার ইংরেজ বাজার থানার যদুপুর ২ পঞ্চায়েতের রায়পুর এলাকায়। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় উত্তেজিত গ্রামবাসীরা।
জানা গিয়েছে, আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে ঢোকে অচিন মন্ডল নামে ওই অভিযুক্ত। যে এই কাজের সুপারভাইজার। পাশাপাশি তার মা অর্চনা মন্ডল রায়পুর বুথের তৃণমূল সদস্যা। এদিন নাবালিকাকে একা পেয়ে সে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। তার শ্লীলতাহানিও করে। নাবালিকার চিৎকারে অন্যান্যরা ছুটে এলে পালিয়ে যায় অচিন।
আরও পড়ুন-
ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসতে থাকে গ্রামবাসীরা। এরপরই তারা অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। অন্যদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। তবে গ্রামবাসীদের হামলার জেরে কোনমতে প্রাণে বেঁচেছেন বলে দাবী অচিনের স্ত্রীর। তার স্বামীকে মিথ্যে ফাঁসানো হচ্ছে বলে দাবী তার। হামলার ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বাড়ির সকলে। ঘটনার নিন্দায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বকে বাড়িতে ঢুকতে না দেওয়ার পরামর্শ বিজেপির।
তবে অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফে। তৃণমূল কোনভাবেই এই ধরনের ঘটনা সমর্থন করে না বলে জেলা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-
