গরম পড়তেই জলসঙ্কট দেখা দিয়েছে ইটাহারের বিস্তীর্ণ এলাকায়
Connect with us

Uncategorized

গরম পড়তেই জলসঙ্কট দেখা দিয়েছে ইটাহারের বিস্তীর্ণ এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার , ১২ এপ্রিল : গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে জলসঙ্কট দেখা দিয়েছে ইটাহার ব্লকের বিস্তীর্ণ এলাকায়।

ভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের জলের সমস্যা থেকেই যায়, এমনি অভিযোগ ইটাহার থানার মারনাই অঞ্চলের মারনাই গ্রামের কয়েকশো গ্রামবাসীর। স্থানীয় বাসিন্দারা জানান,মারনাই অঞ্চলের জলের সমস্যা দীর্ঘ দিনের, বর্তমানে তা আরো বড় আকার ধারণ করেছে। এলাকায় সরকারী কয়েকটি গভীর নলকূপ থাকলেও তা দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে, এমনকি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের টিউবওয়েল থাকলেও তার জল পানীয় যোগ্য নয়।জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে বর্তমানে পানীয় জলের জন্যে এলাকাবাসীদের মূল ভরসা এলাকার কৃষি জমিতে ব্যবহারকারী সাব মার্শিবল পাম্প। সেখান থেকে জল নিয়েই চলে নিত্য প্রয়োজনীয় কাজ। ভোটের সময় পানীয় জলের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি মিললেও ভোট পার হলে সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয়না বলে জানিয়েছেন এলাকাবাসীরা।