পাচারের আগে উদ্ধার লক্ষাধিক টাকার সেগুন কাঠ
Connect with us

Uncategorized

পাচারের আগে উদ্ধার লক্ষাধিক টাকার সেগুন কাঠ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২২ মার্চ : পাচারের আগেই লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার করলেন চালসা রেঞ্জের বনকর্মীরা। রবিবার রাতে গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জলপাইগুড়ির চালসার পানঝোরা এলাকায় একটি ছোট গাড়ি সহ লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়।

যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি আধিকারিকরা।জানা যায়,জলপাইগুড়ির চালসার পানঝোরা এলাকায় ওই গাড়িতে সেগুন কাঠ রাখা ছিল। বনকর্মীরা গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গাড়ী থেকে ৭টি সেগুন গাছের গুঁড়ি উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। যদিও প্রাথমিক তদন্তে অনুমান, ওই কাঠগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সাথে যুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।