ব্রাত্যর আশ্বাস, অনশনে অনড় ৩ শিক্ষক! ধর্নামঞ্চে ছাউনি টাঙাতে বাধা পুলিশের
Connect with us

কলকাতা

ব্রাত্যর আশ্বাস, অনশনে অনড় ৩ শিক্ষক! ধর্নামঞ্চে ছাউনি টাঙাতে বাধা পুলিশের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: শুক্রবার বিকাশভবনে কর্মহীন ১২ জন শিক্ষকদের সঙ্গে বৈঠক সেরেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক থেকে আশ্বাস মিলেছে যে, আগামী ওবিবারের মধ্যেই যোগ্য – অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়ে যেতে পারে।

উল্লেখ্য এর আগেও, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বৈঠক থেকে ২ মাসের সময় চেয়ে আশ্বাস দিয়েছেন যে, এই ২ মাসের মধ্যে যোগ্যরা চাকরি ফিরে পাবেন। আমরা কথা বলবো সুপ্রিম কোর্টের সঙ্গে। যদি কোনো ইতিবাচর উত্তর মেলে তবে আমরা ২ মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করে দেব। আপনারা ২ মাস ভলান্টিয়ার সার্ভিস দিয়ে যান।

এরপর ২৬ হাজার জনের মধ্যে ১২ জন প্রতিনিধি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক সারলেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, যোগ্য শিক্ষকদের মৌলিক দাবির সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। আইনি প্রক্রিয়া যদি ইতিবাচক হয় তবে এসএসসি যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে। যতসম্ভব ২১ এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশ হতে পারে।

আরও পড়ুন – ব্রাত্যর সঙ্গে চাকরিহারাদের বৈঠক শেষ! আশ্বাস মিললেও আন্দোলনে অনড়

Advertisement
ads

এর পাশাপাশি ২২ লক্ষ ওএমআর মিরর ইমেজ প্রকাশের দাবি করা হয়েছে। সেগুলি আছে সিবিআইয়ের কাছে। ওএমআর শিট প্রকাশ করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে এখানে, তাই আইনি সহযোগিতা ছাড়া কিছু করা যাবে না। আইনি প্রক্রিয়া মেনে রিভিউ পিটিশন করা হবে।

বিকাশভবনের বৈঠকের পর সল্টলেকের এসএসসি ভবনের সামনে এখনও অনশনে অনড় তিন চাকরিহারা। তাদের নাম প্রতাপ রানা, পঙ্কজ রায় ও সুমন বিশ্বাস। তাদের দাবি, চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে। এদিকে, আবার গান্ধীমূর্তির পাদদেশে আজ শনিবার সকাল থেকেই শুরু হয়েছে চাকরিহারাদের অবস্থান। তার আগে এসএসসি ভবনের সামনে রাস্তায় অবস্থান-বিক্ষোভ করেন কর্মহীন শিক্ষকরা।

তারা আরও দাবি করেছেন, রোদবৃষ্টির হাত থেকে বাঁচতে অনশন মঞ্চের কাছে চাদর দিয়ে ছাউনি দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা । অভিযোগ, তাতে বাধা দেয় পুলিশ। অনশন মঞ্চের কাছে ছাউনি টাঙানো যাবে না বলেই সাফ জানিয়েছে পুলিশ। তবে কেন করা যাবে না, কারণ টা কি? সে বিষয়ে স্পষ্ট কোনও সদুত্তর মেলেনি।

আরও পড়ুন – সুপ্রিমের রায়ে মন্তব্য! মমতাকে আইনি নোটিশ স্বেচ্ছাসেবী সংস্থার : SSC কান্ড

Advertisement
ads