ব্রাত্যর সঙ্গে চাকরিহারাদের বৈঠক শেষ! আশ্বাস মিললেও আন্দোলনে অনড়
Connect with us

কলকাতা

ব্রাত্যর সঙ্গে চাকরিহারাদের বৈঠক শেষ! আশ্বাস মিললেও আন্দোলনে অনড়

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গতকাল ২ ঘন্টারও বেশি সময় ধরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেছেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ১২ জন প্রতিনিধি। ১২ জন প্রতিনিধি ছাড়াও শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, পর্ষদ সভাপতি।

গতকালের বিকাশভবনের বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিহারা প্রতিনিধিদের সমস্ত দাবি ভালো করে শুনেছেন এবং তাদের আশ্বাস দিয়েছেন যে কর্মহীন যোগ্য চাকরি প্রার্থীদের দাবিমতো যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করতে রাজি এসএসসি। এছাড়াও তিনি বলেছেন যে, এসএসসি সংক্রান্ত যেসমস্ত জটিলতা রয়েছে তা শীঘ্রই কাটানোর কথা বলেছেন এসএসসির চেযারম্যানের সঙ্গেও।

শুক্রবারের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ১২ জন সদস্যের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে এসএসসির তরফে জানানো হয়েছে, ২০১৬-এর প্যানেলের যোগ্য-অযোগ্যের তালিকা তৈরির কাজ শুরু করেছে।

আগামী রবিবারের মধ্যে সেই কাজ অর্থাৎ যোগ্য – অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তারপর আইনি পরামর্শক্রমে সোমবার অর্থাৎ ২১ এপ্রিল তা প্রকাশ করা হতে পারে। এতে অনেকটা আশ্বস্ত হলেও, দুশ্চিন্তা কাটছে না। তাই এখনই আন্দোলনের পথ থেকে সরছেন না তারা।

Advertisement
ads

আরও পড়ুন – কসবাকাণ্ডে সাংবাদিক বৈঠক করে সাফাই দিলেন নগরপাল মনোজ ভার্মা

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য বসু। পর পর তাঁর দিকে ধেয়ে আসে প্রশ্ন। কিন্তু, তিনি ধৈর্য্য রেখে শান্ত মাথায় উত্তর দিলেন । শিক্ষামন্ত্রী জানিয়েছেন, যোগ্য শিক্ষকদের মৌলিক দাবির সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। আইনি প্রক্রিয়া যদি ইতিবাচক হয় তবে এসএসসি যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে।

যতসম্ভব ২১ এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশ হতে পারে। এর পাশাপাশি ২২ লক্ষ ওএমআর মিরর ইমেজ প্রকাশের দাবি করা হয়েছে। সেগুলি আছে সিবিআইয়ের কাছে । ওএমআর শিট প্রকাশ করতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে এখানে, তাই আইনি সহযোগিতা ছাড়া কিছু করা যাবে না। আইনি প্রক্রিয়া মেনে রিভিউ পিটিশন করা হবে।

আরও পড়ুন – সুপ্রিমের রায়ে মন্তব্য! মমতাকে আইনি নোটিশ স্বেচ্ছাসেবী সংস্থার : SSC কান্ড

Advertisement
ads