বিজেপির কালীঘাট চলো অভিযানে অশান্তি, ধরপাকড় পুলিশের আটক একাধিক
Connect with us

কলকাতা

বিজেপির কালীঘাট চলো অভিযানে অশান্তি, ধরপাকড় পুলিশের আটক একাধিক

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়দানে এসএসসি মামলায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। এর প্রতিবাদে আজ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে। মিছিল শুরুর আগেই ব্যাপক উত্তেজনা এক্সাইড মোড়ে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের। তারপরই শুরু হয় ধরপাকড়। একাধিক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, টেনে হিঁচড়ে গেরুয়া শিবিরের কর্মীদের প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

এদিকে এই কর্মসূচি শুরুর আগেই বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র এবং লকেট চট্টোপাধ্যায় আটক হয়েছিলেন। তাঁদের ইতিমধ্যে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এরপর মিছিল শুরুর আগেই বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের।

বিজেপির কালীঘাট চলো অভিযান ঘিরে সকাল থেকেই শহরে পুলিশ মোতায়েন ছিল। বিশেষত, এক্সাইড মোড়ে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। আগে থেকে বোঝা যাচ্ছিল যে, এই এলাকা থেকে বিজেপির মিছিল আর এগোতে দেবে না পুলিশ। এদিন তাই হল। এক্সাইড মোড়ে ধরপাকড় শুরু হয়। একে একে বিজেপি নেতা-কর্মীদের আটক করে পুলিশ।

এদিন এক্সাইড মোড়ে বিজেপির মিছিল আটকালে তারা পুলিশ ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করে, তখনই ধরপাকড় শুরু করে পুলিশ। যার জেরে দফায় দফায় সৃষ্টি হয় অশান্তি। এরই মধ্যে মমতা বনন্দপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলে বিজেপি যুব মরছে। তাতে আরও সরগরম হয় পরিস্থিতি। এরপর একে এক আন্দোলনকারী বিজেপি কর্মী-সমর্থকদের আটক করে পুলিশ।

Advertisement
ads

আরও পড়ুন – মমতাকে ডেডলাইন বেধে দিলেন শুভেন্দু, ২১ তারিখ নবান্ন অভিযানের ডাক

স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির জেরে পথ চলতি প্রচুর সাধারণ মানুষ সমস্যায় পড়েন। অভিযোগ, রাজনৈতিক কর্মীদের সঙ্গে অর্থাৎ বিজেপি যুব মোর্চার কর্মীদের ছাড়াও অনেক সাধারণ মানুষকে এদিন আটক করা হয়েছে। যারা কোনও কর্মসূচির অংশই নন!

উল্লেখ্য, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় একে ওপরের দিকে দায় ঠেলাঠেলি করছে শাসক দল ও বিরোধী দল। আজ একদিকে যেমন চাকরিহারা প্রার্থীদের নিয়ে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে সোমবারই কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা। এর মধ্যে রাজনৈতিক পারদ যে কিছুটা হলেও বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।

আরও পড়ুন – সুপ্রিম নির্দেশে চাকরিহারা ২৬ হাজার, মমতার আশ্বাস যোগ্যদের চাকরি যাবেনা

Advertisement
ads