২৬ হাজার চাকরি বাতিল! নবান্নে বৈঠকে অসহায়দের পাশে মুখ্যমন্ত্রী
Connect with us

কলকাতা

২৬ হাজার চাকরি বাতিল! নবান্নে বৈঠকে অসহায়দের পাশে মুখ্যমন্ত্রী

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে এসএসসি ২০১৬-র পুরো প্যানেল বাতিলের রায়দানের পর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও আদালতের নির্দেশ মেনে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।চাকরিহারাদের পাশে রয়েছে রাজ্যের মানবিক সরকার সেকথা উল্লেখ করে তোপ দাগেন বিরোধীদের।

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারালেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী।আদালতে রায় ঘোষনার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানালেন, শীর্ষ আদালতের এই রায় মানতে পারছি না। মানবিকতার স্বার্থে এই রায় মানতে পারছি না।

স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।বললেন, দু-চারজনের ভুলে কেন সকলে শাস্তি পাবেন? পাশাপাশি আশ্বাস দিয়ে জানালেন, তিনমাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

আরও পড়ুন – দোষ না করেও দায় নিতে হল! সুপ্রিমের রায়ে ভেঙে পড়লেন চাকরিহারারা

Advertisement
ads

সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। সমস্ত বিচারপতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা প্রত্যেককে সম্মান করি।“আমাদের হাতে তো কোনও নথি ছিল না। নথি থাকলে তো আমরাও খুঁজে দেখতে পারতাম। আত্মরক্ষার জন্য একটা সুযোগ দেওয়া যেত!”

২৬ এ রাজ্যে বিধানসভা ভোট।তার আগে আদালতের রায় নিয়ে রাজ্য সরকারকে বিঁধতে শুরু করেছেন বিরোধীরা।এমন সময়ে চাকরিহারাদের পাশে থাকার আশ্বাসও দিলেন ‘মানবিক’ মমতা।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বাম-বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। ষড়যন্ত্রের দাবি করে সরাসরি নিশানা করলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বললেন, “প্রথম কলকাতা হাই কোর্টের এক বিচারপতি চাকরি বাতিলের কথা বলেছিলেন। তিনি এখন বিজেপির সাংসদ। কী হয়েছে, সবটা বুঝতে পারছেন।”

আরও পড়ুন – SSCমামলার রায়! হাজার হাজার চাকরি বাতিল হলেও রইল একজনের চাকরি!

Advertisement
ads