কলকাতা
ইঞ্জিনচালিত খাটগাড়ি! ঈদের দিন রাস্তায় বেরোতেই ভাইরাল ভিডিও
নিউজ ডেস্ক: এতদিন রাস্তায় টোটো, সাইকেল, বাইক, রিকশা, চার চাকা গাড়ি, ট্রেন ,বাস প্রভৃতি জিনিস চলতে দেখা গিয়েছে। কিন্তু, ঈদের দিন শহরে দেখা গেল এক অন্য চিত্র! প্রকাশ্যে, রাস্তায় চলছে খাট! সব যান-বাহনের মতোই রাস্তায় ছুতে বেড়াচ্ছে খাটগাড়ি! ভিডিও ভাইরাল হতেই হৈচৈ সোশ্যাল মিডিয়ায়।
ইঞ্জিনচালিত খাট! ঘটনা কলকাতার রাণীনগরের। ডোমকলের শম্ভুনগরের বাসিন্দা নবাব শেখ বানিয়েছেন চলমান খাটগাড়ি। ইদের দিন পথে নামতেই এই খাট নিয়ে হইচই পড়ল। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল ভিডিওটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি শোয়ার খাট, তাও আবার ঘরে না থেকে রাস্তায় ছুতে বেড়াচ্ছে!
নবাব জানিয়েছেন, ওই ভাইরাল হওয়া খাটটিতে আছে ৮০০ সিসির ইঞ্জিন। এছাড়াও আছে স্টিয়ারিং, গদি ও তোশক, এমনকি লুকিং গ্লাসও! ভাবা যায়? জানা গিয়েছে, নবাবের নিজের পার্সোনাল চারচাকা গাড়ি রয়েছে। গাড়িতে করে তিনি বেসরকারি স্কুলের বাচ্চাদের স্কুলে পৌঁছে দেন।
আরও পড়ুন – বিনা ওটিপিতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উধাও! গ্রাহকদের বিক্ষোভ
এদিকে আবার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলেছেন। কিন্তু, অ্যাকাউন্ট খুললেই তো হবে না! তাঁর জন্য চাই কনটেন্ট! এবার কন্টেন্ট বানাতে গিয়েই ছুটন্ত খাট বানান নবাব শেখ। লাগাতার পরিশ্রম করে তিনজন কাঠমিস্ত্রিকে সঙ্গে নিয়ে বানিয়ে ফেলেন ইঞ্জিনচালিত খাট। যা এখন রাস্তা দিয়ে দৌড়চ্ছে গাড়ি-বাইকের বা সাইকেলের মতো!
ওই খাট নিয়ে বেরোতেই রাস্তায় ভিড় জমিয়েছেন মানুষ। জনগণের উদ্দীপনা দেখে প্রশাসনের কপালে ভাঁজ পড়ে। কারণ ততক্ষণে রাস্তায় যানজট সৃষ্টি হ এ গিয়েছে। শেষে পুলিশের অনুরোধে থামতে হয় নবাবকে। এই মুহূর্তে এক বন্ধুর গ্যারেজে রাখা আছে খাটটি।
আরও পড়ুন – মদের আড্ডায় ভয়ংকর পরিণতি, বন্ধুর হাতে প্রাণ গেল যুবকের
