কলকাতা
দোষ না করেও দায় নিতে হল! সুপ্রিমের রায়ে ভেঙে পড়লেন চাকরিহারারা
নিউজ ডেস্ক: এসএসসি-র প্রাথমিক না নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। গত ১০ ফেব্রুয়ারি মামলাটি শুনানি শেষ হয়। আজ রায় দিলো শীর্ষ আদালত। ২০১৬-এর পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।
বৃহস্পতিবারের এই রায়ে দিশেহারা চাকরিহারারা। ২৬ হাজার জনের মধ্যে কয়েকজনের বক্তব্য, অন্যায় করেছে অন্যরা, আর কোনো দুর্নীতি না করেও দায় নিতে হচ্ছে আমাদের! আমাদের সংসার আছে, বাচ্চা আছে। চালাবো কি করে? সব শেষ হয়ে যাবে। আরও জানিয়েছেন, ১০ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, কী করে জানব সেই সময় দুর্নীতি হয়েছে? এ রায় মানতে পারছি না।
আরও পড়ুন – SSCমামলার রায়! হাজার হাজার চাকরি বাতিল হলেও রইল একজনের চাকরি!
চাকরিহারাদের বক্তব্য, নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি দুর্নীতির সঙ্গে অফিসের যেসব আধিকারিক যুক্ত ছিলেন, যাদের যোগ সাজশে যোগ্য ও অযোগ্যদের বাছাই করা গেল না? তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা গেল না?
এদিকে শীর্ষ আদালত এও জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য ২০১৬ সালের এসএসসি চাকরিহারারাও আবেদন করতে পারবেন। আর যারা যোগ্যতা প্রমাণ করতে পারবেন না তাঁদের ৩ মাসের মধ্যে বেতনের টাকা ফেরৎ দিতে হবে।
আরও পড়ুন – হাইকোর্টের নির্দেশ বহাল! আদালতের রায়ে হতাশ চাকরিহারারা, বেতন ফেরতের নির্দেশ
