স্কুল চলাকালীন উপড়ে পরল একটি প্রাচীন সুবিশাল বটগাছ
Connect with us

রায়গঞ্জ

স্কুল চলাকালীন উপড়ে পরল একটি প্রাচীন সুবিশাল বটগাছ

Dipa Chakraborty

Published

on

আরসিটিভি সংবাদ :বিদ্যালয় চলাকালীন  হুড়মুড়িয়ে উপড়ে পরল একটি বহু প্রাচীন সুবিশাল বট গাছ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ছটপরুয়া জুনিয়ার হাইস্কুল প্রাঙ্গনে। পাশেই রয়েছে একটি প্রাথমিক স্কুল।

 

আরও পড়ুন – পরীক্ষার মধ্যেই দুয়ারে সরকার শিবির হাই স্কুলে

 

Advertisement
ads

জানা যায়, এই স্কএল প্রাঙ্গনেই ছিল এই সুবিশাল প্রাচীন গাছটি। সোমবার দুপুর ১ টা নাগাদ স্কুলে পঠন পাঠন চলছিল। পড়ুয়ারা সকলেই ঘরের ভেতরে ছিল। সেসময় আচমকাই হুড়মুড়িয়ে উপড়ে ভেঙে পরে গাছটি। একটি সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় রীতিমতন আতঙ্কিত হয়ে পরে পড়ুয়ারা।

 

আরও পড়ুন – ফের রায়গঞ্জ শহরে উদ্ধার আগ্নেয়াস্ত্র

এই ঘটনায় আতঙ্কিত হয়ে পরেন অভিভাবকরাও। তাদের বক্তব্য, বিদ্যালয়ে পঠনপাঠন শুরুর আগে কিংবা টিফিন বা ছুটির সময় ঘটনাটি ঘটলে অনেক বড়সড় ক্ষতি হয়ে যেত।

Advertisement
ads

 

আরও পড়ুন – মালদায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সংঘর্ষ

 

এই ঘটনায় যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের শিক্ষক পার্থজিৎ ঘোষ। তিনি বলেন, এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৭৯ জন। এদিন স্কুলে ভর্তি ছিল। কিন্তু পঠনপাঠন চালু থাকায় এড়ানো গিয়েছে বড়সড় দূর্ঘটনা। এদিকে গাছটি বিদ্যালয়ে প্রবেশের একেবারে মূল ফটকের সামনে পরে যাওয়ায় বিদ্যালয়ের ভেতরে আটকে পরে পড়ুয়া ও শিক্ষকরা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন পার্থজিৎ বাবু।

Advertisement
ads