গ্যাস সরবরাহকারী গাড়ির ধাক্কায় প্রান গেল যুবকের
Connect with us

উত্তর দিনাজপুর

গ্যাস সরবরাহকারী গাড়ির ধাক্কায় প্রান গেল যুবকের

Dipa Chakraborty

Published

on

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ওপরে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অমিত সরকার(২৭)। বাড়ি ডালখোলা থানার বাঘপাথর গ্ৰামে।

জমি নিয়ে বিবাদের জেরে উত্তেজনা, মহিলাকে বেঁধে মারধর

স্থানীয় বাসিন্দা আব্দুল রহিম জানিয়েছেন,পাতনোরে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন অমিত। ডালখোলার দিক থেকে দ্রুত গতিতে একটি গ্যাসের গাড়ি এসে সজোরে তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পড়ে রায়গঞ্জ মেডিক্যালে কলেজে স্থানান্তরিত করেন অমিতকে। রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

যানজট রুখতে টোটোতে কালার কোড, হতাশ টোটোচালকরা

Advertisement
ads