ট্যাব কান্ডে গ্রেফতার দুই
Connect with us

উত্তর দিনাজপুর

ট্যাব কান্ডে গ্রেফতার দুই

Dipa Chakraborty

Published

on

ট্যাব কান্ডে ইসলামপুর ও চোপড়া থেকে আরো দুজনকে গ্রেফতার করল পুলিশ।‌ মঙ্গলবার রাতে ইসলামপুর থানা সংলগ্ন এলাকা থেকে জুলফিকার আলী নামে এক ব্যক্তিকে ও চোপড়ার দাসপাড়া বাসস্ট্যান্ড থেকে উমর ফারুক নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

বিজেপির বৈঠকে তুলকালাম, আক্রান্ত মহিলা পঞ্চায়েত সদস্যা

জানা গিয়েছে জুলফিকারের বাড়ি অমলঝাড়ি ও উমর ফারুকের বাড়ি চোপড়ার আষাঢ়ু বস্তি এলাকায়। এদের দুজনের বিরুদ্ধে হাওড়া সাইবার ক্রাইম থানা ও ঝাড়্গ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। এই দূর্নীতিতে ধৃত মনসুরকে জিজ্ঞাসা করে জুলফিকারের সম্পর্কে জানতে পারে পুলিশ। তাদের দুই দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালতের বিচারক।

আপাতত বিদায় নিতে চলেছে পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’।

Advertisement
ads