রায়গঞ্জে রক্তাত্ব জাতীয় সড়ক! পৃথক দুটি পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন
Connect with us

দুর্ঘটনা

রায়গঞ্জে রক্তাত্ব জাতীয় সড়ক! পৃথক দুটি পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রায়গঞ্জ মহকুমায় একদিনে দুটি পৃথক পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন মোট ৬ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রথম ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মহাদেবপুর এলাকায়। পুলিশ সূত্রে জানাগিয়েছে, এদিন মালদা থেকে শিলিগুড়ির দিকে একটি পাথর বোঝাই ডাম্পার ও ধান বোঝাই লরি যাচ্ছিলো। সেইসময় ডাম্পারটি ধানবোঝাই লরিটিকে ওভারটেক করার সময় পেছনে ধাক্কা মারলে ডাম্পার চালক মনজারুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে (Medical College) নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনার খবর পেয়ে গাজল টোলপ্লাজা থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) একটি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে আসে। উদ্ধারকাজ শেষ করে ফেরার পথে একটি ট্রেলার (Trailer) ওই অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্স কর্মী সুবল সরকারের। ঘাতক অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারলে আরও একজনের মৃত্যু হয়।

অন্যদিকে আরেকটি দুর্ঘটনা ঘটেছে ইটাহার বাঙ্গার এলাকায়। সেখানে মেলার সরঞ্জাম বোঝাই একটি গাড়ি (Commercial Vehicle) মালদার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে (Lost Control) একটি পরিত্যক্ত ঘরে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় গাড়িতে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনায় রায়গঞ্জ মহকুমায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক যানবাহনগুলি আটক করার প্রক্রিয়া শুরু করেছে।

Advertisement
ads