দুর্ঘটনা
বেপরোয়া গাড়ির ধাক্কায় অর্থমন্ত্রকের অফিসারের মৃত্যু, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের
ডিজিটাল ডেস্কঃ দিল্লির (Delhi) বুকে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। বিএমডব্লিউ (BMW) গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের (Finance Ministry) উপসচিব (Deputy Secretary) নভজ্যোত সিং। বাইকে (bike) করে স্ত্রী সন্দীপ কৌরকে সঙ্গে নিয়ে ফিরছিলেন বাংলা সাহিব গুরদ্বারা (Bangla Sahib Gurudwara) থেকে। আর সেই পথেই থেমে গেল এক সরকারি অফিসারের জীবন।
ঘটনাটি ঘটেছে দিল্লি ক্যান্টনমেন্ট (Delhi Cantonment) মেট্রো স্টেশনের কাছে। পেছন দিক থেকে আসা এক বেপরোয়া বিএমডব্লিউ গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নভজ্যোতের। গুরুতর আহত হন স্ত্রী সন্দীপ কৌর, বর্তমানে তিনি হাসপাতালে (hospital) চিকিৎসাধীন।
জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন এক মহিলা (female driver), তাঁর পাশের আসনে ছিলেন স্বামী। দুর্ঘটনার পর ওই গাড়ির আরোহীরাই নভজ্যোত ও তাঁর স্ত্রীকে ১৭ কিলোমিটার দূরের জিটিবি নগরের একটি হাসপাতালে (GTB Hospital) নিয়ে যান। যদিও এখানেই উঠেছে বড় প্রশ্ন।
নিহতের ছেলে প্রশ্ন তুলেছেন, “ঘটনাস্থলের এত কাছেই একাধিক হাসপাতাল থাকা সত্ত্বেও কেন ১৭ কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হল বাবা-মাকে?”
তাঁর দাবি, “নিকটবর্তী হাসপাতালে (nearby hospital) নিয়ে যাওয়া হলে হয়ত বাবাকে বাঁচানো যেত।”
এছাড়াও তিনি অভিযোগ করেছেন, বার বার অনুরোধ সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি, কে তাঁদের সেখানে নিয়ে এসেছে। আর এই ঘটনার জেরেই ‘ষড়যন্ত্র’ (conspiracy) এর অভিযোগ তুলেছেন তিনি।
দুর্ঘটনার পরে ওই গাড়ির আরোহীদের চিকিৎসাও একই হাসপাতালে চলছে বলে জানা গেছে।
ঘটনার পর বিএমডব্লিউ চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ২৩৮এ, ২৮১, ১২৫বি ও ১০৫ ধারায় এফআইআর (FIR) রুজু করেছে পুলিশ।


