‘তৃণমূল নেতারা জেল খেটেছেন, তবুও দুর্নীতি নেই?’ বাংলায় বিজেপিকে জিতিয়ে স্বপ্নের বাংলা গড়ার ডাক শাহর
Connect with us

ভোটের খবর

‘তৃণমূল নেতারা জেল খেটেছেন, তবুও দুর্নীতি নেই?’ বাংলায় বিজেপিকে জিতিয়ে স্বপ্নের বাংলা গড়ার ডাক শাহর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) চলাকালীন কলকাতায় এসে ২০২৬ সালের বিধানসভা ভোটে (WB Assembly Election 2026) রাজ্যে সরকার গড়া নিয়ে প্রবল আত্মবিশ্বাসী সুর শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সাংবাদিক বৈঠক থেকেই একযোগে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে।

বিজেপির (BJP) ভোট শতাংশের ধারাবাহিক বৃদ্ধি তুলে ধরে শাহ বলেন, “২০১৪ সালে বাংলায় বিজেপির ভোট ছিল ১৭ শতাংশ। ২০১৬ সালে তা কমে ১০ শতাংশ হলেও, ২০১৯ সালে ৪১ শতাংশ ভোট পেয়ে ১৮টি লোকসভা আসন জিতেছি। ২০২১ বিধানসভায় ৩৮ শতাংশ ভোট ও ৭৭টি আসন, আর ২০২৪ সালে ৩৯ শতাংশ ভোট পেয়েছি। এই ধারাবাহিকতাই বলছে, ২০২৬ সালে বিজেপি বিপুল গরিষ্ঠতায় সরকার গড়বে।”

একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘তোষণের রাজনীতি’ (Politics of Appeasement) চালানোর অভিযোগ তুলে শাহ বলেন, “তোষণের ক্ষত ঢাকতে এখন মলম লাগানোর চেষ্টা হচ্ছে। কিন্তু কোনও মলমই আর কাজ করবে না।”

দুর্নীতির প্রসঙ্গ টেনে সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, “মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা— একের পর এক তৃণমূল নেতা জেল খেটেছেন। তারপরও কীভাবে বলা হয়, রাজ্যে দুর্নীতি নেই?”

Advertisement
ads

শিল্পের অভাব নিয়েও রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শাহ বলেন, “এখন বাংলায় উপার্জনের অধিকার (Right to Earn) শুধু ভাইপোর। শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।”

রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে শাহ রাজ্যবাসীর উদ্দেশে বলেন, “কংগ্রেস, বাম ও তৃণমূল— সবাইকে সুযোগ দিয়েছেন। এবার মোদিজির নেতৃত্বে বিজেপিকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিন। আমরা সোনার ও গৌরবের বাংলা গড়ে দেব।”

Advertisement
ads
Continue Reading
Advertisement