ভাইরাল খবর
বিদ্যাসাগরের মূর্তির সামনে ক্ষমা চাওয়া দরকার, ‘বহিরাগত’ শাহকে অভিষেকের তোপ
ডিজিটাল ডেস্কঃ বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার ঘটনাকে ঘিরে এখনও থেমে নেই রাজ্যের রাজনীতির দ্বন্দ্ব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তাঁর ভূয়সী প্রশংসা করলেও, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই ৬ বছরের পুরনো ঘটনাকে ফের সামনে নিয়ে এসেছেন। অভিষেক শাহকে ‘বহিরাগত’ বলে তোপ দেগেছেন এবং বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছেন।


