বাঁকুড়া সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ অমিত শাহকে, এসআইআর ইস্যুতে তোপ
Connect with us

ভাইরাল খবর

বাঁকুড়া সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ অমিত শাহকে, এসআইআর ইস্যুতে তোপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা (Assembly Election 2026)–র আগে বঙ্গজয়ের (Bengal Victory) স্বপ্নে মোহিত বিজেপি। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার (Barkura Barjoara) জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)–কে চ্যালেঞ্জ জানান। তিনি বলেন,
“ইউ মাস্ট রিজাইন (You Must Resign)। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। এবার বাংলায় গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব।”

মুখ্যমন্ত্রী এসআইআর (Special Intensive Revision)–এর শোনানিতে বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষ ক্ষমতাসম্পন্নদের (Divyang) হেনস্থার ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, “৬০-৭০ বছরের বৃদ্ধদের ডাকছে। পুরুলিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা বাবা-মাকে সম্মান করে না।”

অনুপ্রবেশ (Infiltration) ইস্যুতে মমতা বলেন, “শুধু বাংলায় অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে পহেলগাঁও হামলা কে করেছে? দিল্লিতে বিস্ফোরণ কে করল?” রাজ্যে জমি সংক্রান্ত (Land Issue) কেন্দ্রীয় অভিযোগের জবাবে বলেন, “বনগাঁ, পেট্রোপল, ঘোজাডাঙ্গা, চ্যাংরাবান্ধা, অন্ডাল বিমানবন্দর–সকল জায়গায় জমি দেওয়া হয়েছে।”

Advertisement
ads

এসআইআর প্রক্রিয়ায় মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি অভিযোগ তোলেন, “৫৮-৬০ জন মারা গেছে। দুর্জন মাঝির মতো বৃদ্ধরাও নিহত হয়েছেন।” মমতার বক্তব্যে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়, যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়।

শুধু তাই নয়, মমতা বাংলায় বিজেপির দুই-তৃতীয়াংশ জয়ের (Two-Thirds Majority) দাবিকে চ্যালেঞ্জ জানান এবং নির্বাচনী স্বচ্ছতা ও জনগণের অধিকার রক্ষার জন্য প্রতিশ্রুতি দেন।

Continue Reading
Advertisement