ছাব্বিশের আগে বাংলা ‘দখলে’ মাঠে নামছেন শাহ, বাড়ি ভাড়া নিয়ে থাকতে চান রাজ্যেই
Connect with us

ভাইরাল খবর

ছাব্বিশের আগে বাংলা ‘দখলে’ মাঠে নামছেন শাহ, বাড়ি ভাড়া নিয়ে থাকতে চান রাজ্যেই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর নির্বাচনের আগে বাংলা জয়ের লক্ষ্যে এবার রাজ্যে দীর্ঘমেয়াদী ঘাঁটি গাঁড়তে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি সূত্রের খবর, বিহারের ভোট মিটলেই বাংলায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেন তিনি। উদ্দেশ্য একটাই— রাজ্যে থেকেই নির্বাচনী কৌশল রচনা করা, মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপির বিজয় সুনিশ্চিত করা।

উল্লেখযোগ্যভাবে, ২০২১-এর ভোটের আগে শাহ ও মোদীর বারবার বাংলায় আসা নিয়ে তীব্র কটাক্ষ করেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই “ঘনঘন সফরের” পরিবর্তে স্থায়ী থাকার ছক কষেছেন শাহ। বিজেপি সূত্র জানাচ্ছে, নভেম্বরের মধ্যে বিহারের নির্বাচন শেষ হয়ে যাবে। তারপর পুজো মিটে গেলে, ডিসেম্বর থেকে বাংলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠবে। সেই সময়েই বাংলার মাটিতে নিয়মিতভাবে থেকে রাজনীতির দিশা দিতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ বিজেপির ঘাঁটি ধরে রাখতে শমীকের সংগঠন মেটানো যাত্রা, তিনদিনের উত্তরবঙ্গ সফর

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, “Institutional anti-incumbency against Mamata Banerjee is real. The BJP is best positioned to benefit.” পাশাপাশি তামিলনাড়ু ও বাংলায় এনডিএ সরকার গড়ার আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন তিনি।

Advertisement
ads

তবে অমিত শাহর সম্ভাব্য বাংলাবাস নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। মন্তব্য, “গতবার পাঁচতারা হোটেল ভাড়া করেছিলেন, এবার বাড়ি ভাড়া নেবেন! কিন্তু সংগঠন তো নেই, ঘরে ঘরে যাবেন কে?” পাল্টা জবাব দিয়েছেন বিজেপি । “গতবার অর্ধেকটা করেছি, এবার বাকি অর্ধেক করব। আমাদের সর্বভারতীয় নেতারা আসবেন, কর্মীদের সঙ্গে নিয়েই বাংলার প্রতিটা ঘরে পৌঁছে যাব আমরা।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ সিদ্ধান্ত কার্যত অমিত শাহর ‘Bengal War Room’। এখন দেখার, এর ফল কোথায় গিয়ে দাঁড়ায়।

Continue Reading
Advertisement