তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর ধর্ষণ অভিযোগ, দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার
Connect with us

রাজনীতি

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর ধর্ষণ অভিযোগ, দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রামপুরহাট (Rampurhat) থেকে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ হয়েছে। বিবাহিত থাকা সত্ত্বেও বিয়ের প্রতিশ্রুতি (marriage promise) দিয়ে এক তরুণীকে দিনের পর দিন ধর্ষণ (rape) করার অভিযোগে রামপুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর প্রিয়নাথ সাউকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে।

তরুণীর অভিযোগ অনুযায়ী, প্রিয়নাথ সাউ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত (unmarried) দাবি করে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এরপর দিনরাত ধরে তরুণীকে ধর্ষণ করার ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন এবং এক সন্তানের জন্ম দেন। অভিযোগ ওঠার পর কাউন্সিলর প্রিয়নাথ সাউ নাকি তরুণীকে প্রাণে মেরে ফেলার (threat) হুমকি দিয়েছেন।

এই গুরুতর অভিযোগের পর রামপুরহাটের তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে। দলীয় সূত্রে জানা যায়, প্রিয়নাথ সাউকে তৃণমূলের সমস্ত পদ থেকে বরখাস্ত (suspended) করে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে।

Advertisement
ads

রামপুরহাটের বিধায়ক ও রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান, “দলের শীর্ষ নেতৃত্ব অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। ছাব্বিশের আগে দলের শুদ্ধিকরণ (party purification) ও সতর্কতার প্রমাণ এই ঘটনা।”