ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার
Connect with us

ভাইরাল খবর

ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রবিবার দিন নির্যাতিতার মা কোনও এক কাজে বারির বাইরে যান। আর সেইসময় ফাঁকা বাড়িতে একা পেয়ে তরুণীর উপর পাশবিক অত্যাচার চালায় তাঁরই এক আত্মীয়, মণিরুল মোল্লা নামে এক যুবক।

নির্যাতিতার মা বাড়ি ফিরে মেয়ের অবস্থা দেখে সন্দেহ করেন। কান্নার মাঝে মেয়েটি মাকে পুরো ঘটনার কথা জানায়। এরপর প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং জানতে পারে, অভিযুক্ত নিউটাউনে আত্মগোপন করেছে। অভিযোগ দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান, স্থায়ী সমাধান যুদ্ধ নয়: মোদী

সোমবার অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলা হয়েছে এবং নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি উঠছে।

Advertisement
ads