'আসল তৃণমূল' গড়তে ৫৮ বিধায়কের সমর্থনপত্র! বাংলায় নয়া বিরোধী দলনেতা পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

‘আসল তৃণমূল’ গড়তে ৫৮ বিধায়কের সমর্থনপত্র! বাংলায় নয়া বিরোধী দলনেতা পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত হওয়ার ঠিক দুদিনের মাথায় ঘাসফুল শিবিরে বড়সড় ভাঙন ধরালেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রায় ৬০ জন বিধায়কের স্বাক্ষরযুক্ত চিঠি নিয়ে বিধানসভায় (Assembly) হাজির হন তিনি। সূত্রের খবর, বিধানসভার নওসর আলি কক্ষে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের একটি বৈঠক হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নতুন বিরোধী দলনেতা (Leader of Opposition) হিসেবে বেছে নেওয়া হয়েছে।

তৃণমূলের মোট ৭৮ জন বিধায়কের মধ্যে ৫৮ জন সশরীরে এই বৈঠকে উপস্থিত থেকে ঋতব্রতকে সমর্থন (Support) জানান এবং পরে আরও ৬ জন বিধায়ক সই করবেন বলে স্পিকার রথীন্দ্র বসুকে জানানো হয়েছে। দলত্যাগ বিরোধী আইন (Anti-Defection Law) এড়াতে বিদ্রোহীদের প্রয়োজন ছিল ৫২ জন বিধায়কের সমর্থন, যা তাঁদের কাছে রয়েছে বলে দাবি করেছেন অপর বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। এই নতুন জোটে মুখ্য সচেতক (Chief Whip) মনোনীত হয়েছেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান এবং উপদলনেতা (Deputy Leader) হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে জাভেদ খান, শিউলি সাহা ও সন্দীপন সাহার।

অরূপ রায়, রথীন ঘোষ, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিনহার মতো প্রথম সারির বিধায়কদের উপস্থিতিতে বিদ্রোহী গোষ্ঠীটি নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহারাষ্ট্রের ‘শিন্ডে মডেল’ (Shinde Model)-এর আদলে তৈরি এই অভূতপূর্ব বিদ্রোহের জেরে রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক লহমায় বদলে গেল।

Continue Reading
Advertisement