আতঙ্কে মরণঝাঁপ! দিল্লির অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন জনের করুণ মৃত্যু
Connect with us

দুর্ঘটনা

আতঙ্কে মরণঝাঁপ! দিল্লির অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন জনের করুণ মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের আগুনের বলি দিল্লি (Delhi)। মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হল রাজধানীর দ্বারকা (Dwarka) এলাকায়। মঙ্গলবার সকালে দ্বারকার সেক্টর ১৩-এর একটি বহুতল আবাসনের (Multi-Storey Building) অষ্টম তলায় আচমকাই আগুন লাগে। ধোঁয়া ও আগুনের গ্রাস থেকে বাঁচতে আতঙ্কে আট তলার বারান্দা থেকে ঝাঁপ দেন দুই শিশু। তাঁদের পিছু পিছু ঝাঁপ দেন বাবা যশ যাদব (Yash Yadav)।

তড়িঘড়ি তিনজনকে নিয়ে যাওয়া হয় দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক হাসপাতাল (IGI Hospital)। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত (Death) বলে ঘোষণা করেন। আহত অবস্থায় যশ যাদবের স্ত্রী এবং বড় ছেলেকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিস এবং পুলিশ জানায়, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আবাসনের বাকি বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ শর্ট সার্কিট বলে মনে করা হলেও, তদন্ত এখনও চলছে।

নিরাপত্তার খাতিরে ওই আবাসনের বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ আপাতত বিচ্ছিন্ন রাখা হয়েছে। পাশাপাশি আবাসনের কাঠামোগত নিরাপত্তা খতিয়ে দেখতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA) এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (MCD)-কে অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। হাসপাতাল এবং ঘটনাস্থলে মেডিক্যাল টিম এবং সাপোর্ট টিম মোতায়েন করা হয়েছে।

Advertisement
ads

দিল্লির (Delhi) লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার ২৪ ঘণ্টা আগে দিল্লির দিলশাদ গার্ডেনে (Dilshad Garden) ই-রিকশা চার্জিংয়ের সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল দুই ব্যক্তির। মাসখানেক আগেই শর্ট সার্কিটের জেরে দিল্লি হাটে (Delhi Haat) ভয়াবহ আগুন লেগে পুড়ে যায় প্রায় ৩০টি দোকান। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের আরও কড়া পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা।

Continue Reading
Advertisement