বিজেপি নেত্রীকে নিয়ে অশ্লীল ইঙ্গিত ও শারীরিক হেনস্থার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে
Connect with us

দুর্ঘটনা

বিজেপি নেত্রীকে নিয়ে অশ্লীল ইঙ্গিত ও শারীরিক হেনস্থার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাতের নিস্তব্ধতাকে চিরে নেমে এল অন্ধকার এক অভিজ্ঞতা। শান্তিপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন বিজেপির এক মহিলা পঞ্চায়েত সদস্য (BJP Woman Panchayat Member)। রেস্তোরাঁর ভিতরেই তাঁর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এমন ঘটনার মুখে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে—একজন নির্বাচিত মহিলা জনপ্রতিনিধির যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ নারীরা কতটা সুরক্ষিত?

ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়া স্টেশন চত্বরে। শনিবার রাতে নিজের স্বামীকে নিয়ে ওই মহিলা রেস্তোরাঁয় খেতে যান। অভিযোগ, সেসময় রেস্তোরাঁয় মদ্যপ অবস্থায় চার যুবক বসে ছিল। স্বামী যখন পাশের দোকানে জল কিনতে যান, সেই ফাঁকেই ওই যুবকেরা তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে থাকে। এরপর পরিস্থিতি আরও ঘৃণ্য রূপ নেয়—অভিযোগ, তারা মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে এবং অশালীন অঙ্গভঙ্গিও করে।

আরও পড়ুনঃ “তৃণমূল থাকলে হিন্দুদের ফের উদ্বাস্তু হতে হবে”, তীব্র আক্রমণে শুভেন্দু

এরপর স্বামী ফিরে এসে প্রতিবাদ করলে তাঁকেও মারধর করে ওই চার অভিযুক্ত। আতঙ্কিত দম্পতি তড়িঘড়ি রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে এসে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পরই পুলিশ অভিযুক্ত চার যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement
ads

বিজেপি নেত্রী বলেন, “আমরা শপিং করে ফিরছিলাম, রাত একটু বেশি হয়ে গিয়েছিল। তখন রেস্তোরাঁয় ঢুকি খাবার খেতে। চার যুবক মদ্যপ অবস্থায় বসে ছিল। আমার স্বামী যখন বাইরে যান, তখনই ওরা আমাকে লক্ষ্য করে অশ্লীল ভাষা ব্যবহার করে ও গায়ে হাত তোলে। স্বামী ফিরে এসে প্রতিবাদ করলে তাকেও মারধর করে।”

এই ঘটনার প্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক শিবিরেও নিন্দার ঝড় উঠেছে। ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী ও তাঁর সমর্থকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে।

Continue Reading
Advertisement