টাকার বিনিময়ে প্ল্যান পাশ? তারাতলা বিপর্যয়ে তদন্তে নতুন মোড়, পুলিশ হেফাজতে কালী
Connect with us

দুর্ঘটনা

টাকার বিনিময়ে প্ল্যান পাশ? তারাতলা বিপর্যয়ে তদন্তে নতুন মোড়, পুলিশ হেফাজতে কালী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম (Warehouse) ধসের ঘটনায় তদন্তে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। এই মামলায় ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায় (Kalicharan Banerjee)-কে আগামী ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে (Police Custody) রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তদন্তকারীদের দাবি, ত্রুটিপূর্ণ প্ল্যান (Building Plan) অনুমোদনের নেপথ্যে শুধু কালীচরণ নন, আরও একাধিক ব্যক্তি এবং প্রভাবশালীর (Influential Person) যোগ থাকতে পারে।

আদালতে সরকারি আইনজীবী জানান, অর্থের বিনিময়ে অনুমোদনের অযোগ্য নকশাও পাশ করানো হত। অভিযোগ, এই কাজে প্রয়োজনীয় নথিপত্র (Documents) তৈরির জন্য একটি আলাদা টিমও তৈরি করেছিলেন কালীচরণ। সেই চক্রে কারা জড়িত ছিলেন, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা (SIT)। অন্যদিকে, অভিযুক্তের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও প্রমাণ নেই এবং অযথা হেফাজতের আবেদন করা হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। তদন্ত করছে লালবাজারের ক্রাইম ব্রাঞ্চ (Crime Branch) এবং গোটা প্রক্রিয়ার উপর নজর রাখছেন পুলিশ কমিশনার। তিনি আরও জানান, নির্মাণের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট আর্কিটেক্ট (Architect)-কে কলকাতা পুরসভা (KMC) শীঘ্রই ব্ল্যাকলিস্ট (Blacklist) করবে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্মাণের অনুমোদন পেতে অনেককেই ঘুষ (Bribe) দিতে হয়েছে। যাঁরা এমন দুর্নীতির শিকার হয়েছেন, তাঁদের থানায় এফআইআর (FIR) দায়ের করার আহ্বানও জানান তিনি। পাশাপাশি, নিরাপত্তা পর্যালোচনার স্বার্থে আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতার সমস্ত নির্মীয়মাণ প্রকল্পে কাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

Advertisement
ads ads