ভিয়েতনামের ফু কোক দ্বীপে ভয়াবহ নৌকাডুবি! নিখোঁজ বহু ভারতীয় পর্যটক, শুরু উদ্ধারকাজ
Connect with us

দুর্ঘটনা

ভিয়েতনামের ফু কোক দ্বীপে ভয়াবহ নৌকাডুবি! নিখোঁজ বহু ভারতীয় পর্যটক, শুরু উদ্ধারকাজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভিয়েতনামের (Vietnam) জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কোক (Phu Quoc) দ্বীপের কাছে ঘটে গেল এক মর্মান্তিক নৌকাডুবির (Boat Capsize) ঘটনা। ভারতীয় পর্যটক বোঝাই একটি নৌকা সমুদ্রে উল্টে যাওয়ার পর নিখোঁজ যাত্রীদের সন্ধানে জোরকদমে উদ্ধার অভিযান (Rescue Operation) শুরু হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy)।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় ৩২ জন ভারতীয় পর্যটক ছিলেন। তবে এখনও পর্যন্ত হতাহত বা নিখোঁজের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যম এক্স (X)-এ একটি পোস্ট করে জানিয়েছে, ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষের (Local Authorities) সহযোগিতায় সমুদ্রে তল্লাশি ও উদ্ধারকাজ চালানো হচ্ছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং ভিয়েতনামের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত তথ্য ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য হো চি মিন সিটি এবং হ্যানয়ে বিশেষ কন্ট্রোল রুম (Control Room) চালু করা হয়েছে।

Advertisement
ads ads

ভারতীয় কনসুলেট জেনারেল, হো চি মিন সিটির পক্ষ থেকে জরুরি যোগাযোগের জন্য নম্বর প্রকাশ করা হয়েছে। পরিবার বা স্বজনরা প্রয়োজনে +৮৪ ৩৬ ২৮১ ৭৯৩০, +৮৪ ৯১ ৫৫২ ৩৭ ১৪ এবং +৮৪ ৩৩ ৪৫২ ০৪১৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়া হ্যানয়ের ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর হল +৮৪ ৯১ ৩০৮ ৯১৬৫।

স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (Disaster Response Team) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। সমুদ্রের ওই অংশে নিখোঁজ পর্যটকদের খোঁজে তল্লাশি চলছে। একই সঙ্গে দুর্ঘটনার পেছনে কোনও গাফিলতি বা প্রযুক্তিগত সমস্যা ছিল কি না, তাও তদন্ত করছেন আধিকারিকরা।

বিদেশের মাটিতে ভারতীয় পর্যটকদের এই দুর্ঘটনার পর তাঁদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস। জরুরি পরিস্থিতিতে যেকোনও সহায়তার জন্য হেল্পলাইনগুলি চালু থাকবে বলেও জানানো হয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads