বেইজিংয়ে মাঝআকাশে রাডার বিচ্ছিন্ন! চীনের তৃতীয় সর্বোচ্চ ভবনে বিমান ক্র্যাশের ভিডিও ভাইরাল
Connect with us

দুর্ঘটনা

বেইজিংয়ে মাঝআকাশে রাডার বিচ্ছিন্ন! চীনের তৃতীয় সর্বোচ্চ ভবনে বিমান ক্র্যাশের ভিডিও ভাইরাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চীনের (China) রাজধানী বেইজিংয়ের (Beijing) সর্বোচ্চ অট্টালিকা সিটিআইসি টাওয়ার (CITIC Tower), যা চায়না জুন (China Zun) নামেও পরিচিত, সেখানে একটি ছোট যাত্রীবিমান (Light Aircraft) আছড়ে পড়েছে বলে দাবি করে একাধিক ভিডিও ও ছবি (Photos) সামাজিক মাধ্যমে (Social Media) দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনার সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং চীনা প্রশাসনের পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক (Official) বিবৃতি প্রকাশ করা হয়নি।

 

ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, প্রায় ১,৭৩২ ফুট উচ্চতার ১০৯ তলা ভবনের একাংশে বড় গর্ত (Hole) তৈরি হয়েছে। ভবনের কয়েকটি কাচের জানালা (Windows) ভেঙে যায় এবং বিমানের ধ্বংসাবশেষ (Debris) নিচে পড়তে দেখা যায়। ভবনের নিচের অংশ থেকে কালো ধোঁয়া (Smoke) বের হতে দেখা গেছে। দুর্ঘটনার পর পুরো ভবনটি খালি (Evacuate) করে দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও, হতাহতের (Casualties) সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

Advertisement
ads ads

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দুর্ঘটনায় জড়িত বিমানটি ছিল চীনে নির্মিত সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা (Sunward SA 60L Aurora) মডেলের একটি হালকা বিমান, যার নিবন্ধন নম্বর B-12PP। জানা গেছে, বিমানটি একক পাইলট (Solo Pilot) নিয়ে শিফোসি বিমানবন্দর (Shifosi Airport) থেকে উড্ডয়ন করেছিল। বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটে অবতরণের (Landing) প্রস্তুতির সময় এটি নির্ধারিত উড়ানপথ (Flight Path) থেকে সরে যায়। পরে ফ্লাইট ট্র্যাকিং (Flight Tracking) ব্যবস্থায় বিমানটির সংকেত (Signal) হারিয়ে যায় এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘটনাস্থলটি বেইজিংয়ের চাওইয়াং জেলা (Chaoyang District)-র কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় (Central Business District) অবস্থিত। উল্লেখযোগ্যভাবে, সিটিআইসি টাওয়ার চীনের তৃতীয় সর্বোচ্চ অট্টালিকা।

তবে এখনও পর্যন্ত ভাইরাল ভিডিও বা ছবির সত্যতা কোনও আন্তর্জাতিক সংস্থা কিংবা সরকারি সূত্র নিশ্চিত করেনি। ফলে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads