বদলে গেল মুখ্যমন্ত্রীর বিলেত কর্মসূচি! আজ দুবাইয়ের পথে মমতা
Connect with us

দেশের খবর

বদলে গেল মুখ্যমন্ত্রীর বিলেত কর্মসূচি! আজ দুবাইয়ের পথে মমতা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: লন্ডন হিথরোয় বিপর্যয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিলেত কর্মসূচি বদল ঘটেছে। ২৩শে মার্চ লন্ডন যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অবশেষে শনিবার সন্ধ্যায় দুবাই রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। এরপর দুবাই হয়ে ব্রিটেনের পথে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল অর্থাৎ রবিবার সকালে নামবেন লন্ডন হিথরোর বিমানবন্দরে।

প্রথমে ঠিক হয়েছিল আজ শনিবার সকালের বিমানে করে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু, লন্ডনে অগ্নিকান্ড ঘটার পর তা স্থগিত হয়ে যায়। বিপর্যয়ের পর দীর্ঘ ১৮ ঘন্টা হিথরোয় বিমান ওঠানামা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি বাতিল করা হয় অন্তত ১৩৫১টি বিমান। আগুন লাগার জেরে একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারত থেকে লন্ডনগামী সমস্ত বিমান এদিনের জন্য বাতিল করেছে এয়ার ইন্ডিয়াও। মাঝরাত ১২ টার পর থেকে স্বাভাবিক হয়েছে বিমান পরিষেবা।

আরও পড়ুন – “রান ফর রায়গঞ্জ ” নিয়ে বিধায়ককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন লেগে যায়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিসংযোগের ফলে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটে। যার জেরে গতকাল শুক্রবার সারা দিনের জন্য বিমান পরিষেবা বন্ধ থাকে হিথরোয়। হিথরো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী) পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।

Advertisement
ads

লন্ডনে ২৪ শে মার্চ সোমবার থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে। সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মমতার। এরপর মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন। বুধবার সরকারি স্তরে বাণিজ্য-বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামী শুক্রবার লন্ডন থেকে কলকাতায় রওনা হওয়ার কথা।

আরও পড়ুন – লন্ডনের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে অগ্নিকান্ড! সারাদিনের জন্য বন্ধ বিমানবন্দর