রায়গঞ্জ
“রান ফর রায়গঞ্জ ” নিয়ে বিধায়ককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর উদ্যোগে আগামী ২৩ শে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে মেগা ইভেন্ট “রান ফর রায়গঞ্জ “। এবারে এই উদ্যোগের সাফল্য কামনা করে বিধায়ক কৃষ্ণ কল্যাণী কে লিখিত শুভেচ্ছা বার্তা পাঠালেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি। বার্তায় তিনি লিখেছেন পরিবেশ রক্ষার অঙ্গীকার ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষে রান ফর রায়গঞ্জ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জে।
আরও পড়ুন – “টাকা আমি দিয়েছি, উদ্বোধন আমি করবো!” খড়্গপুরে ক্ষোভের মুখে দিলীপ
এই ইভেন্টের সাফল্য কামনা করে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি উদ্যোক্তা ও অংশগ্রহণকারী সকলকে। উল্লেখ্য ইতিমধ্যেই ” রান ফর রায়গঞ্জ ” কর্মসূচি কে ঘিরে প্রবল উদ্দীপনা তৈরী হয়েছে শহর জুড়ে। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশী অ্যাথলেটরাও এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন।
ম্যারাথনে উপস্থিত থাকবেন বিশিষ্ট ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া ও বিশিষ্ট অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা কর্মসূচির সাফল্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মেগা ইভেন্টের আগে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত উদ্যোক্তারা।
আরও পড়ুন – তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর ওপর বোমাবাজি, উদ্ধার ২ তাজা বোমা
