শনিবারও নিম্নমুখী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা
Connect with us

দেশ

শনিবারও নিম্নমুখী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩ জুলাই : শুক্রবারের তুলনায় শনিবার দেশে প্রায় ৫ শতাংশ কমল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১১১ জন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২ হাজার ৩৬২ জন। সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ১ হাজার ৫০ জন।দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বাংলা-সহ বেশিরভাগ রাজ্যে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ।স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৭ হাজার ৪৭৭ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।
এরই মধ্যে কোভ্যাকসিনের কার্যকরিতা নিয়ে রিপোর্ট প্রকাশ করল টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। করোনা ভাইরাস প্রতিরোধে কোভ্যাকসিন ৭৭.৮ শতাংশ কার্যকরী। তৃতীয় পর্যায়ের পরীক্ষামূল প্রয়োগের পর বিবৃতি দিয়ে এই তথ্য জানালো ভারত বায়োটেক। টিকা প্রস্ততকারী সংস্থার তথ্য অনুযায়ী তীব্র উপসর্গযুক্তদের শরীরে কোভ্যাকসিন ৯৩.৪ শতাংশ কার্যকরী। উপসর্গহীনদের ক্ষেত্রে এই হার ৬৩.৬ শতাংশ।

আরও খবর পড়ুন : দীর্ঘ দাম্পত্য জীবনে ইতি টানলেন বলিউডের তারকা দম্পতি

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *