দেশ
আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর! সংসদে বিল বিপর্যয়ের পর দেশবাসীর মুখোমুখি মোদী
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় চমক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ (Address to the Nation) দেবেন তিনি। অতীতে নোট বাতিল বা লকডাউনের মতো বড় ঘোষণাগুলো এই সময়কালেই করেছেন প্রধানমন্ত্রী, তাই তাঁর এই ভাষণকে কেন্দ্র করে দেশজুড়ে বাড়ছে কৌতুহল।
বিশেষজ্ঞদের মতে, এই ভাষণের নেপথ্যে থাকতে পারে সংসদের বিশেষ অধিবেশনে (Special Session) শাসক শিবিরের বড়সড় পরাজয়। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ (Women Reservation Bill) সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিলটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (Majority) না মেলায় লোকসভায় খারিজ হয়ে গিয়েছে। বিলের পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, আসন পুনর্বিন্যাসের (Delimitation) মাধ্যমে লোকসভার আসন সংখ্যা ৮৫০ করার রাজনৈতিক ছক কষছে বিজেপি। এই আবহে প্রধানমন্ত্রী কি কোনো অর্ডিন্যান্স (Ordinance) এনে মহিলা সংরক্ষণ কার্যকর করার ঘোষণা করবেন, তা নিয়ে আলোচনা চলছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি এবং তার ফলে উদ্ভূত জ্বালানি সংকট (Energy Crisis) ও অর্থনীতির ওপর প্রভাব নিয়েও প্রধানমন্ত্রী মুখ খুলতে পারেন। গুঞ্জন শোনা যাচ্ছে আংশিক এনার্জি লকডাউন (Energy Lockdown) বা সাশ্রয় সংক্রান্ত কোনো নির্দেশিকা নিয়েও। তবে আসন্ন ভোট ও বর্তমান সংসদীয় পরিস্থিতির চাপে প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য কোনো বড় উপহার বা কড়া বার্তার পথেই হাঁটবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।


