পুলিশ কিয়ক্স এর সামনে উদ্ধার দেহ,চাঞ্চল্য এলাকায়
Connect with us

জেলার খবর

পুলিশ কিয়ক্স এর সামনে উদ্ধার দেহ,চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৮ নভেম্বর : সকালে আবারও খাস কলকাতায় পুলিশ কিয়ক্সের সামনে দেহ উদ্ধার। থেঁতলে গিয়েছে মুখ, ক্ষতবিক্ষত দেহ। দেহটি শ্যামবাজারে এভি স্কুলের মেইন গেটের অদূরেই পুলিশ কিয়ক্সের সামনে পড়ে থাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।

বছর ৪৫ এর ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ব্যক্তির মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মুখও ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। এলাকায় রক্তের ছাপ রয়েছে।কর্তব্যরত পুলিশকর্মীরা দেহটি উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশশ