ভোটের খবর
একনজরে দেখে নিন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুরের প্রার্থী তালিকা
নিউজ ডেস্ক , ০৫ মার্চ : বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সাত দিনের মাথায় দলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা প্রকাশ করেন তিনি। ২৯৪ আসনের মধ্যে ২৯১ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল নেত্রী। এবার এক নজরে দেখে নিন উত্তর দিনাজপুরের ৯ টি কে কোথায় দাঁড়াচ্ছেন
চোপড়াঃ হামিদুল রহমান
ইসলামপুরঃ আব্দুল করিম চৌধুরী
গোয়ালপোখরঃ গোলাম রাব্বানী
চাকুলিয়াঃ মিনাজুল আজাদ
করণদিঘিঃ গৌতম পাল
রায়গঞ্জঃ কানাইয়ালাল আগরওয়াল
হেমতাবাদঃ সত্যজিৎ বর্মন
কালিয়াগঞ্জঃ তপন দেবসিংহ
ইটাহারঃ মোশারফ হুসেন
এবারের নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় বেশ কয়েকটি আসনে নতুন মুখ দাঁড় করিয়েছেন তৃণমূল নেত্রী। উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রে টিকিট পেলেন না দু’বারের বিধায়ক অমল আচার্য। এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হুসেন। পাশাপাশি জেলার করণদিঘি বিধানসভা কেন্দ্রে টিকিট পেলেন না বিদায়ী বিধায়ক মনোদেব সিনহা। এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পাল। এদিকে উত্তরবঙ্গের মধ্যে নজরকাড়া কেন্দ্র রায়গঞ্জ বিধানসভায় প্রার্থী করা হয়েছে বিগত লোকসভা ভোটে এই কেন্দ্রের দলের পরাজিত প্রার্থী কানাইলাল আগরওয়ালকে। সব মিলিয়ে প্রার্থী তালিকায় নতুন মুখের চমক থাকলেও নির্বাচনে তৃণমূল কতটা বাজিমাত করতে পারে এখন সেটাই দেখার।
